Spectacled(গোখরো)Cobra Snake Bite and Treatment in Bengali

বিষধর সাপ


গোখরো(Spectacled Cobra)

দেহ- লম্বায় ৫থেকে ৬ ফুট। ফনাযুক্ত সাাপ । ফনার পিছনে ইংরাজীর ইউ(U) এর মত  মতচিহ্ন থাকে।

গায়ের রং--এদের গায়ের রং হালকা বাদামি রংয়ের হয়।

 চোখ- চোখ আছে কিন্তু স্পষ্ট দেখতে পারে না এরা যে কোন জিনিসকে ঘোলা দেখে। সাপ স্থির বস্তু কে দেখতে পারে না কিন্তু নড়াচড়া বস্তুকে অনুমান করতে পারে।

বাসস্থান-এই সাপ শুকনো জায়গায়, বাড়ির আশপাশ বাগান   ঝোপঝাড় ও যেখানে হাঁস-মুরগি থাকে তার আশপাশ এদের অবস্থান। এরা বেশিরভাগ রাতে বের হয়।

কামড়ের দাগ-এক বা দুটি বিন্দুর মতো দাগ হয়। বিন্দু কালচে বর্ণ ধারণ করে। আক্রমণ জায়গা থেকে জ্বালা যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণা ক্রমশ বাড়তেই থাকে। রক্ত রস চুঁইয়ে বার হয়। পেট ব্যথা বমি ভাব বা বমি হয়। জায়গাটা ফুলে থাকে। সময়ের সাথে সাথে উপসর্গগুলি পরিবর্তন হতে থাকে।

মারন ডোজ - নিউরোটক্সিক গ্রুপের সাপ। এদের মারন ডোজ 15 মিলিগ্রাম।

আঞ্চলিক নাম-গোখরো ছাড়াও এসব কে আরো অন্যান্য নামে জানা যায় যেমন রাজসাপ, দুধে কেউটে, খরিস,গোমো।

বাঁচার উপায় -যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যান।

মনে রাখবেন রোগী কখনো নিজে হেঁটে বা দৌড়ে বা সাইকেলে বা গাড়ি  চালিয়ে হাসপাতালে না যায়। এতে রোগীর ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আর রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাইক চেপে বা গাড়ি করে রোগীকে নিয়ে যান।

আর একটি কথা মনে রাখবেন রোগীকে সাহস দাওয়া ও আশে-পাশে লোকেরা এমন কোন কথা না বলে যা রোগীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

কারণ আতঙ্কও রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।


কি কি করবেন না- কামড়ানোর জায়গায় কোন কাটা-ছেড়া , অ্যাসিড দিয়ে পোড়ানো বা খুব শক্তভাবে বাঁধ  দেবেন না।

কাটা ছেঁড়া করলে নির্বিষ সাপ কামড়েছে কি বিষাক্ত সাপ কামড়েছে তা সনাক্ত করতে  অসুবিধা হয়।
আর যদি শক্ত করে বাঁধ দেন তাহলে সেই জায়গাটা রক্তচলাচল বন্ধ হয়ে চিরজীবনের জন্য জায়গাটা অচল হয়ে যেতে পারে।

নিজেকে বাঁচানোর জন্য এই নিয়ম গুলি অনুসরণ করার  পাশাপাশি এই পরিবেশের জীবের বৈচিত্র ভারসাম্য রক্ষার জন্য এই সাপটিকে না মেরে বাঁচিয়ে রাখতে হবে।



ওঝার কাছে না গিয়ে অযথা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান।"

" মনে রাখবেন একমাত্র বিজ্ঞানভিত্তিক চিকিৎসার মাধ্যমে একজন সাপে কাটা রোগীকে বাঁচানো সম্ভব।  তাই ওঝা নয় হাসপাতাল।“


"আরো বিস্তারিত ভাবে জানতে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সাথে যোগাযোগ করুন।"





ছবি: internet থেকে নেওয়া।

Comments

Popular posts from this blog

Monocled(কেউটে) Cobra Snake Bite and Treatment in Bengali

Kommon Krait(কালাজ) in Bengali

Daboia(চন্দ্রবোড়া)Viper in Bengali